Homeআন্তর্জাতিকমেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

-

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

এক বিবৃতিতে জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানায়, এ পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

মেক্সিকোতে বাস বা ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

LATEST POSTS

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা 'শাপলা কলি' প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে...

সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, মেয়াদ বাড়ছে আশরাফুলেরও

দলের বাজে পারফরম্যান্সের জেরে সিনিয়র সহকারি কোচের পদ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে নতুন খবর...

চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের...

সাংবাদিকের বয়ানে মুজিবনগর সরকারের শপথ

একটি অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা, কঠোর গোপনীয়তা। রোমাঞ্চকর উত্তেজনা ভারতীয় নিরাপত্তা কাঠামোয়। দিনটি ছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। ভারত ও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক...

Most Popular