Homeঅর্থনীতিচলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

-

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার কিনেছে। তারল্য ব্যবস্থাপনা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অব্যাহত প্রচেষ্টা হিসেবেই এই ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ দরে ১২৩ মিলিয়ন ডলার কিনেছে।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ফেব্রুয়ারিতে মোট কিনেছে ১ দশমিক ৪৪৮ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক মাসগুলোতে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলার কিনছে।

২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির বিল পরিশোধে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে।

তবে চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে সরবরাহ বাড়ায় আবারও ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জুলাই থেকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের হিসাব পদ্ধতিতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগে একই দিনে ছিল ২০ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

LATEST POSTS

মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি?

সাংবাদিকতার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা; অন্যায়, বৈষম্য, জবাবদিহিহীনতা সামনে আনা। মোবাইল সাংবাদিকতার মাধ্যমে সেই কাজকেই আরও দ্রুত, বিস্তৃত ও জনমুখী করার কথা ছিল। হাতে স্মার্টফোন...

এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

এক টেকে পুরো একটি গানের শুটিং করে রেকর্ড গড়ল শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত 'পিনিক' সিনেমার গান। 'আধাচাঁদ' শিরোনামের গানটি বাংলা সিনেমার এক টেকে...

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) ১১৫ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌসুলির বরাত...

মান্না, সাকি, নুরদেরকে ১০ আসনে ছাড় বিএনপির, কে লড়বেন কোথায়

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর সঙ্গে ১০টি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে সাতটি আসনে বিএনপি কোনো প্রার্থী...

Most Popular