Homeরাজনীতিগণঅধিকারে যোগ দিয়ে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নিলেন মেঘনা আলম

গণঅধিকারে যোগ দিয়ে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নিলেন মেঘনা আলম

-

গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

আজ রোববার বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন এবং ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম নেন মেঘনা আলম।

সেখানে সংবাদ সম্মেলনে মেঘনা বলেন, ‘গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হয়েছি আজ। পাশাপাশি ট্রাক প্রতীকে ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

যোগাযোগ করা হলে মেঘনা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার নিজস্ব ক্যাম্পেইন টিম ও গণঅধিকারের ক্যাম্পেইন টিম একসঙ্গে আমার নির্বাচনী প্রচারণা চালাবে।’

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমি বেশ কিছুদিন দেখে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। এছাড়া দলটির প্রধান নুরুল হক নুরের সংগ্রাম দেখে এবং নিজে রাজনৈতিকভাবে ভুক্তভোগী হওয়ায় আমি মনে করি, ক্ষমতাসীনদের কারণে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ে, সেটা থেকে মানুষকে বের করতে রাজনীতিতে যোগ দেওয়া দরকার।’

মেঘনা আলম আরও বলেন, ‘পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।’

 

LATEST POSTS

বসু বাহিনী: ডাকাত থেকে মুক্তিযোদ্ধা বাহিনী

বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের বহু ঘটনাই এখনো প্রচারের আলোয় আসেনি। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে এমনই বীরত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে...

ভারতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধর্মীয় রাজনীতির উত্থান, বিস্তার ও ভবিষ্যৎ

পশ্চিমবঙ্গ বিজেপির করতলগত হলো। অনেকদিন ধরেই এই ধরনের একটা আলামত ও আলোচনা ছিল, বিশেষ করে ২০২১ সালে মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই।২০২১...

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এবারের ঈদুল ফিতর বসন্তের মাঝামাঝি উষ্ণ আবহাওয়ায় পড়ায় রাজশাহীর সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ...

এবার আসছে এক ঘণ্টার ওয়েব সিনেমা

প্রথমবারের মতো এক ঘণ্টার ওয়েব সিনেমার নতুন ফরম্যাট চালু করছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।আগামী ঈদুল ফিতরে দর্শকরা দেখতে পারবেন এক ঘণ্টার অরিজিনাল ফিল্ম 'একসাথে আলাদা'। সিনেমাটি...

Most Popular