Homeবিনোদনএবার আসছে এক ঘণ্টার ওয়েব সিনেমা

এবার আসছে এক ঘণ্টার ওয়েব সিনেমা

-

প্রথমবারের মতো এক ঘণ্টার ওয়েব সিনেমার নতুন ফরম্যাট চালু করছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

আগামী ঈদুল ফিতরে দর্শকরা দেখতে পারবেন এক ঘণ্টার অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। সিনেমাটি নির্মাণ করছেন রেজাউর রহমান।

রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে।

ইয়াশ রোহান বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছিল, এটা খুব পরিচিত গল্প। আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু ঠিকভাবে তা ধরে রাখতে পারে না।’

‘পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখছি, তাতে সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে।’

পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি। দ্বিধা, ভয়, না বলা কথা।

‘ইয়াশ আর আমি চেষ্টা করেছি, চরিত্রগুলোর সেই নীরব আবেগগুলো সত্যি করে পর্দায় তুলে ধরতে।’

‘একসাথে আলাদা’ কেবল প্রেমের গল্প নয়, এটি মূলত শহুরে সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষ একে অপর থেকে দূরে সরে যায়, আবার কেন সেই দূরত্বের মাঝেই জন্ম নেয় নতুন উপলব্ধি—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে সিনেমায়।

এতে আরও অভিনয় করেছেন, তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ অনেকে।

LATEST POSTS

বসু বাহিনী: ডাকাত থেকে মুক্তিযোদ্ধা বাহিনী

বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের বহু ঘটনাই এখনো প্রচারের আলোয় আসেনি। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে এমনই বীরত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে...

ভারতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধর্মীয় রাজনীতির উত্থান, বিস্তার ও ভবিষ্যৎ

পশ্চিমবঙ্গ বিজেপির করতলগত হলো। অনেকদিন ধরেই এই ধরনের একটা আলামত ও আলোচনা ছিল, বিশেষ করে ২০২১ সালে মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই।২০২১...

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এবারের ঈদুল ফিতর বসন্তের মাঝামাঝি উষ্ণ আবহাওয়ায় পড়ায় রাজশাহীর সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ...

নিউইয়র্ক সবার জন্য উদাহরণ হবে: জোহরান মামদানি

ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। তবে তিনি...

Most Popular