Homeআন্তর্জাতিককানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার নতুন গঠিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।

আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।’

এর আগে, চলতি সপ্তাহে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় নিয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন।

পাশাপাশি তার সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না।

LATEST POSTS

বাংলাদেশ নারী ফুটসাল দলে দুই ইরানি নারী কোচ

আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটসালকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই উদ্যোগের অংশ হিসেবেই জাতীয় নারী...

১০ম নলেজ ফেয়ার: যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়িক উদ্যোগও গুরুত্বপূর্ণ

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার কেবল একটি অধিকারভিত্তিক সেবা নয়, বরং এটি সামাজিক উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এই ধারণাকে সামনে...

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সরকারি ও বিরোধী দলের সম্পর্কই আসল

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই বিস্মিত হয়। বিএনপি জয়ের জন্য এবং আওয়ামী লীগ পরাজয়ের জন্য...

রাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা বলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন।আজ রোববার সংসদ...

Most Popular