Homeরাজনীতিকয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

কয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যায় সিলেট নগরের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবারও বিএনপি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে গণমাধ্যমে কিছু শঙ্কা প্রকাশ করা হলেও বিএনপি শঙ্কা বোধ করে না। শুরু থেকেই দলটি নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং সবার সহযোগিতা পেলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে।

ফখরুল আরও বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ বিদায় নিয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়কে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে গড়ে ওঠে না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে তৈরি হয় না। বিএনপি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংসদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে দেশে একটা কালচার হয়েছে, যেটা মব ভায়োলেন্স, মবোক্রেসি। যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, আর তা সম্ভব কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে।

LATEST POSTS

বিপিএলকে দুর্নীতিমুক্ত রাখতে কঠোর হচ্ছে বিসিবি

'প্রতিরোধই সবচেয়ে বড় প্রতিকার', আসন্ন বিপিএলকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে এই নীতিতে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন নতুন গঠিত...

এক সপ্তাহ পর বাংলাদেশি নাবিককে উদ্ধার

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বিধ্বস্ত তেলের ট্যাংকারের বাংলাদেশি নাবিকসহ ১০ ক্রু সদস্যকে এক সপ্তাহ পর বুলগেরিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।আজ সোমবার সকালে তাদের উদ্ধার...

নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

অ্যাপলপ্রেমীদের জন্য আবারও নতুন খবর। আগামী বছরের শুরুতেই নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো বাজারে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।প্রতিবেদন বলছে, নতুন...

বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় ভাটা, রেকর্ড প্রবৃদ্ধি রবির

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে পড়ে ২০২৫ সালেও দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানি (এমএনসি) লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি।দীর্ঘদিনের...

Most Popular