Homeতথ্যপ্রযুক্তিনতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

-

অ্যাপলপ্রেমীদের জন্য আবারও নতুন খবর। আগামী বছরের শুরুতেই নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো বাজারে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদন বলছে, নতুন আইপ্যাড প্রোর চারটি মডেল তৈরি করছে প্রতিষ্ঠানটি। এগুলোতে থাকবে আরও শক্তিশালী প্রসেসর। ফলে গতি হবে আগের চেয়ে বেশি।

শুধু আইপ্যাড নয়, নতুন একটি এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো নিয়েও কাজ চলছে। অর্থাৎ, তুলনামূলক কম দামে ম্যাকবুক প্রো কেনার সুযোগ মিলতে পারে। নতুন মডেলটির অভ্যন্তরীণ কোডনাম কে১০৪।

একই সময়ে অ্যাপলের নতুন এম৭ চিপও আসতে পারে। এই চিপ ভবিষ্যতের অনেক ডিভাইসে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপল সবশেষ আইপ্যাড প্রো এনেছিল গত বছরের অক্টোবরে। আর চলতি বছরের মার্চে বাজারে আসে নতুন ম্যাকবুক প্রো ও সাশ্রয়ী ম্যাকবুক নিও। তবে নিওতে ছিল আইফোনের এ১৮ চিপ। নতুন ম্যাকবুকটি হবে পূর্ণাঙ্গ ম্যাকবুক প্রো।

অবশ্য অ্যাপলকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। নতুন পণ্যের তালিকায় থাকতে পারে ভাঁজ করা আইফোনও।

এরই মধ্যে উৎপাদন ব্যয় বেড়েছে। তাই কয়েকটি পণ্যের দামও বাড়িয়েছে অ্যাপল। উদাহরণ হিসেবে, ১ টেরাবাইট স্টোরেজের ম্যাকবুক প্রোর দাম ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলার হয়েছে।

তাই অনেকের আশা, নতুন এই ম্যাকবুক প্রো ও আইপ্যাড প্রোর কিছু সংস্করণ তুলনামূলক সাশ্রয়ী দামে আসতে পারে।
তবে এসব তথ্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

LATEST POSTS

এক সপ্তাহ পর বাংলাদেশি নাবিককে উদ্ধার

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বিধ্বস্ত তেলের ট্যাংকারের বাংলাদেশি নাবিকসহ ১০ ক্রু সদস্যকে এক সপ্তাহ পর বুলগেরিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।আজ সোমবার সকালে তাদের উদ্ধার...

বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় ভাটা, রেকর্ড প্রবৃদ্ধি রবির

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে পড়ে ২০২৫ সালেও দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানি (এমএনসি) লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি।দীর্ঘদিনের...

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময় মঞ্চ নাটক করেছেন। নাটক, চলচ্চিত্র ও ওটিটি-তিন মাধ্যমেই কাজ করছেন। ভালো অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত...

মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে ২ স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আটক

মালয়েশিয়ার সাবেক সেনা প্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার দুই স্ত্রীকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। ইতোমধ্যে তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে।আজ বৃহস্পতিবার এই...

Most Popular