Homeসারাদেশওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে: প্রেস উইং

ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে: প্রেস উইং

-

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।

রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। 

‘প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। আগামীকাল দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ-সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

LATEST POSTS

বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে ভুল বোঝাচ্ছে একটি দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল। তারা মানুষকে ভুল বুঝিয়ে গুনাহের কাজ করছে।তিনি আরও বলেন, বেহেশত ও দোজখ দেওয়ার মালিক...

একের পর এক ব্যক্তিগত বার্তা ফাঁস, ট্রাম্পের নিশানায় যেসব মিত্ররা 

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে মিত্র দেশগুলোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা...

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।গতকাল শুক্রবার...

সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।উপজেলা কৃষি...

Most Popular