Homeবিনোদনউত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

উত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

-

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম তিন দিনে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় (গ্রস) হয়েছে ১ লাখ ৫৪ হাজার ডলার। এর আগে প্রথম তিন দিনে ১ লাখ ৫৯ হাজার ডলার আয় করে তালিকার শীর্ষে ছিল ‘হাওয়া’।

এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের এই সাড়া পেয়ে আমি অভিভূত। সিনেমার সব শিল্পী ও কুশলীকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে স্মরণ করছি হুমায়ূন আহমেদ স্যারকে, তিনিই আসল জাদুকর।’

সিনামাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, গত তিন দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা করেছে তা অবিশ্বাস্য।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা।

LATEST POSTS

সবজির দাম কমলেও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দাম কমলেও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের।গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, মিরপুর-১১, ফার্মগেট ও কারওয়ান বাজার...

৩ সিনেমায় ৩ রকম চরিত্রে বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম অভিনীত প্রথম সিনেমা ‘আমার আছে জল’। পরিচালনা করেন হুমায়ুন আহমেদ। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরপর তার...

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে?

যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে, এমন ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। বিবিসি বলছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো মোটামুটি অনুমানযোগ্য হলেও, এর পরিণতি কী হবে...

গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব: জামায়াত আমির

সারা দেশে জামায়াত নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী ঐক্য'র নারী কর্মীদের নির্বাচনী কাজে বাধা প্রদান, সহিংস  হামলা ও হেনস্তার অভিযোগের পুনরাবৃত্তি করেছেন দলটির আমির শফিকুর রহমান।...

Most Popular