Homeবিনোদনউত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

উত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

-

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম তিন দিনে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় (গ্রস) হয়েছে ১ লাখ ৫৪ হাজার ডলার। এর আগে প্রথম তিন দিনে ১ লাখ ৫৯ হাজার ডলার আয় করে তালিকার শীর্ষে ছিল ‘হাওয়া’।

এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের এই সাড়া পেয়ে আমি অভিভূত। সিনেমার সব শিল্পী ও কুশলীকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে স্মরণ করছি হুমায়ূন আহমেদ স্যারকে, তিনিই আসল জাদুকর।’

সিনামাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, গত তিন দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা করেছে তা অবিশ্বাস্য।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা।

LATEST POSTS

যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘খুবই বিপজ্জনক’: ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন বেইজিং সফরে রয়েছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তি করার বিষয়টি 'খুবই বিপজ্জনক'। বিবিসির খবরে...

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট জরুরি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের কোনো বিকল্প...

অপেক্ষার পালা শেষ হলেও এভাবে জিততে চাননি স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাশেজ সিরিজের কোনো টেস্ট জেতায় তারা খুশি। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, পরিস্থিতির...

ওসমান হাদি মারা গেছেন

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।আজ বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ থেকে বিষয়টি জানানো হয়েছে।হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড...

Most Popular