Homeবিনোদনঅস্কারে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের জয়জয়কার

অস্কারে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের জয়জয়কার

-

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসর বসেছিল। সেখানে এবারের সেরাদের নাম ঘোষণা করা হয়।

এ বছর সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি মোট জিতেছে ছয়টি পুরস্কার। চারটি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘সিনারস’।

সেরা পুরস্কার জেতা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সাবেক এক বিপ্লবীর নিখোঁজ কন্যার সন্ধান নিয়ে নির্মিত।

পুরস্কার নেওয়ার সময় সিনেমাটির পরিচালক অ্যান্ডারসন বলেন, আমি এই সিনেমাটি লিখেছিলাম আমার সন্তানদের উদ্দেশে ‘সরি’ বলার জন্য। কারণ, আমরা এই বিশ্বকে যে অগোছালো অবস্থায় তাদের হাতে তুলে দিচ্ছি, সেজন্য ক্ষমা চাওয়া প্রয়োজন।

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। ‘সিনারস’ সিনেমায় যমজ গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন তিনি।

আর ‘হ্যামনেট’ সিনেমায় উইলিয়াম শেকসপিয়ারের শোকাহত স্ত্রীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি।

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার তুলে দিতে মঞ্চে আসেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। তার জ্যাকেটে দুটি পিন লাগানো ছিল, তাতে লেখা ছিল, ‘নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’।

এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইওয়াকিম ট্রিয়েরের নরওয়েজিয়ান সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ৯টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে নেমেছিল সিনেমাটি।

সেরা সম্পাদনার অস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছে ‘সিনারস’। এই ক্যাটাগরিতে প্রথম নারী হিসেবে পুরস্কার জিতেছে অটাম দুরাল্ড আরকাপাও।

সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন রায়ান কুগলার। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বর্ণবাদের প্রেক্ষাপটে নির্মিত অতিপ্রাকৃত ভ্যাম্পায়ার ড্রামা সিনারসের জন্য তিনি এই পুরস্কার পান।

LATEST POSTS

একের পর এক ব্যক্তিগত বার্তা ফাঁস, ট্রাম্পের নিশানায় যেসব মিত্ররা 

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে মিত্র দেশগুলোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা...

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।গতকাল শুক্রবার...

সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।উপজেলা কৃষি...

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা ভাষা অনুবাদের কাজে সীমাবদ্ধ নেই। পর্যটকদের ভিড় সামলানো, যোগাযোগ সহজ করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া...

Most Popular