Homeতথ্যপ্রযুক্তিবাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

-

ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেডের শতভাগ মালিকানাধীন ‘ভল্ট’ যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশক ধরে এর প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামো সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইওটেক’ পরিচালনা করছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে ভল্টের বৈশ্বিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক প্রযুক্তি সক্ষমতাও ব্যবহৃত হবে।

দেশে নতুন ফিনটেক প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, ভল্টের এই উদ্যোগ সিলেটের প্রযুক্তি খাতের সক্ষমতার প্রতিফলন। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। স্থানীয় মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে যুক্ত করতে যুক্তরাজ্যের ট্রানজেকশন প্রসেসিংয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভল্ট হোল্ডিংসের কো-ফাউন্ডার ও সিপিও এবং ভল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদ জামান বলেন, সিলেটের প্রকৌশলীরা এক দশক ধরে আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার তৈরি করছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই ইকো-সিস্টেমের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা নগদ লেনদেন থেকে সরে এসে ডেটা-চালিত ডিজিটাল অপারেশন ও ম্যানেজমেন্ট টুল ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে ব্যবসা পরিচালনায় প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা সহজ হবে।

LATEST POSTS

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে...

গ্যাস সংকটে বাড়ছে সারের আমদানি নির্ভরতা, রাষ্ট্রায়ত্ত ৭ কারখানার পাঁচটিই বন্ধ

বারবার গ্যাস সংকট, পুরোনো কারখানা ও বৈশ্বিক কাঁচামাল সরবরাহে বিঘ্নের কারণে দেশে রাসায়নিক সারের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সারের বার্ষিক চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা...

‘মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন’

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই...

ইয়ুথ পলিসি টক: বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষাঋণ চালুর পরিকল্পনা তারেক রহমানের

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে শিক্ষাঋণ চালু এবং ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ সহজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান...

Most Popular