Homeসারাদেশশিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

-

রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে ২ বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিএমডিএ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া এই আইনি নোটিশ পাঠান।

এতে একই ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত সব পরিত্যক্ত ও অনিরাপদ নলকূপ সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

সম্প্রতি রাজশাহীর তানোরে কোয়েলহাট গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় নোটিশে।

এতে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—জরিপের মাধ্যমে সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করা, রাষ্ট্রীয় খরচে সেগুলি সিলগালা বা ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার জন্য মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্ব অবহেলার জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।

নোটিশে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি হাইকোর্ট বিভাগে জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা হবে।

গত ১০ ডিসেম্বর বুধবার দুপুরে রাজশাহীর কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় ২ বছর বয়সী সাজিদ।

ফায়ার সার্ভিস প্রায় ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

LATEST POSTS

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট ও লোকসানের কথা জানিয়ে জ্বালানি বিভাগকে একটি চিঠি পাঠায়। ৮ সেপ্টেম্বর দেওয়া এই চিঠিতে বিপিসির আর্থিক...

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ

দেশের বাড়তে থাকা খেলাপি ঋণ মোকাবিলায় বিস্তৃত মধ্যমেয়াদি রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকখাতে আস্থা ফেরানোর লক্ষ্যে কঠোর তদারকি, ঋণের অর্থ দ্রুত পুনরুদ্ধার, আইনি সংস্কার...

শৈশবে ঈদের সালামি অনেক আনন্দের ছিল: রফিকুল আলম

বাংলাদেশের প্রথম সারির সংগীতশিল্পী রফিকুল আলম। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে গান করছেন তিনি। দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন সুগায়কী দিয়ে। এদেশের গানকে তিনি সমৃদ্ধ করেছেন। এখনো গানে...

আইনশৃঙ্খলা বাহিনী একটি দলের প্রতি ঝুঁকে পড়ছে, অভিযোগ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়ছে, পক্ষপাতমূলক আচরণ করছেন। দলটি বলছে, তারা একটি সুন্দর, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত...

Most Popular