Homeসারাদেশপুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত

পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত

-

পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর পথসভায় অংশ নেওয়ায় এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এএসআই মহিবুল্লাহ যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়ি যান। ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন। তবে এর মধ্যে ছুটিতে তিনি বাড়িতে না গিয়ে ৭ ডিসেম্বর দুপুরে পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে সাতক্ষীরা ২ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভায় অংশ নেন।

ওই পথসভায় ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি বক্তব্য রাখেন মহিবুল্লাহ।

এ ঘটনা খুলনা রেঞ্জ ডিআইজিসহ খুলনা ও যশোর পুলিশ সুপারকে জানানো হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LATEST POSTS

অলিগলিতে লাইভ বেকারি: জনপ্রিয়তার পাশাপাশি চাই খাদ্য-নিরাপত্তার মান

রাজধানীতে এখন খুব কম এলাকা আছে, যেখানে ‘লাইভ বেকারি’ দেখা যায় না। সেখানে ওভেন থেকে বের হওয়া গরম পাউরুটি, কেক, প্যাটিস, পিৎজা, বিস্কুট, টোস্টসহ নানা...

সুকুক বন্ডে বিনিয়োগে আগ্রহী, কেনার আগে যা জানা প্রয়োজন

ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগে উৎসাহীদের জন্য আছে সরকারি সুকুক বন্ড। বিভিন্ন মেয়াদের সুকুকের মাধ্যমে এর আগে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার।গত ২৮ জুন প্রথমবারের...

অভিনেতা শামস সুমন মারা গেছেন

টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।চ্যানেল আইয়ের...

‘নারীদের বাসায় পাঠিয়ে একটি বিশেষ দল প্রচার চালাচ্ছে, বিকাশ নম্বর চাইছে’

ঢাকা-১৫ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। তিনি দাবি করেছেন, একটি বিশেষ দল নারীদের বাড়ি বাড়ি পাঠিয়ে প্রচারকাজ চালাচ্ছে।আজ মঙ্গলবার...

Most Popular