Homeখেলাধুলাপ্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

-

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে বর্বোরচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের তিন ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।

শুক্রবার বাফুফের পাঠানো বিবৃতিতে লেখা হয়েছে, ‘দেশের ক্রীড়া উন্নয়নে প্রথম আলো ও ডেইলি স্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবলারদের প্রচারে তারা নিরলসভাবে কাজ করেছে। আমরা এ ধরনের সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানাই।’

বাফুফে সব সময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং যেকোনো সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে বিবৃতিতে এমনটা উল্লেখ করে বলা হয়েছে, ‘আমাদের ক্রীড়া পরিবারেরই অংশ প্রথম আলো ও ডেইলি স্টার। এই সংকটময় সময়ে আমাদের সব পরিবারের সদস্যদের উচিত তাদের পাশে দাঁড়ানো।’ 

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ লিখেছে, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে বিএসজেএ’র অনেক সদস্য কর্মরত। তারা সহ দেশ প্রসিদ্ধ দুই দৈনিকের সকলের নিরাপত্তা নিয়ে বিএসজেএ গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ 

ডেইলি স্টার ও প্রথম আলোতে ঘটে যাওয়া ন্যক্করজনক ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে বিএসজেএ। ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন বিএসপিএ, বিএসজেএ ও বিএসজেসি হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর, এই ঘটনাকে পুঁজি করে প্রথম আলো ও ডেইলি স্টারে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়। এই কারণে শুক্রবার পত্রিকা দুটি প্রকাশিত হতে পারেনি। শুক্রবার বিকেল থেকে অনলাইন কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। শনিবার বিশেষ ব্যবস্থায় প্রকাশিত হয়েছে ডেইলি স্টার ও প্রথম আলো।

LATEST POSTS

তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমজনতা...

‘যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতা গুরুত্বপূর্ণ’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে...

আড়াইশো বছরের ইতিহাসে অনন্য নজির ল্যাথাম-কনওয়ের

টেস্ট ক্রিকেট তো বটেই, ২৫৩ বছর ধরা চলা প্রথম শ্রেণীর ক্রিকেটেও এমন নজির আগে ছিলো না। টম ল্যাথাম আর ডেভন কনওয়ে তাই ঢুকে গেলেন ইতিহাসে।ওয়েস্ট...

ক্যাডেট কলেজ ক্লাবের নতুন সভাপতি ইসতিয়াক জহির ও পরিচালক তাহমিনা রহমান

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থপতি মো. ইসতিয়াক জহির তিতাস এবং পরিচালক (প্রশাসন ও...

Most Popular