Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের স্বীকারোক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের স্বীকারোক্তি

-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার দুলাল মিয়া উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার তিনি জবানবন্দি দেন।

আজ শুক্রবার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত শিশুটি দুলালের প্রতিবেশী ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। গত মঙ্গলবার রাতে মেয়েটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে দুলাল।

এরপর শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের ভেতর রেখে পালিয়ে যান তিনি। পরদিন সকালে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, শিশুটির বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করার পর সিআইডি, পিবিআই ও র‌্যাব তদন্ত শুরু করে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা করেন।

ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে ঘটনার সঙ্গে দুলালের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহবুব আলম সরকার ডেইলি স্টারকে বলেন, ‘মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।’

LATEST POSTS

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা...

নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

নতুন বছরের শুরুতেই পর্দায় আসছেন জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা 'ওসিডি'। সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমাটি একটি সাইকোলজিক্যাল...

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া বৈধ নাকি অবৈধ

যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোরে মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্টকে...

রুমিন-নীরবসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার

রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরবসহ নয়জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি...

Most Popular