Homeখেলাধুলাসান্তোসের অবনমন এড়িয়ে এবার হাঁটুতে অস্ত্রোপচার করাবেন নেইমার

সান্তোসের অবনমন এড়িয়ে এবার হাঁটুতে অস্ত্রোপচার করাবেন নেইমার

-

সান্তোসকে অবনমন এড়াতে শেষ ম্যাচগুলোতে ব্যথা নিয়েই খেলেছিলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে রবিবার ৩-০ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে দলকে লিগে টিকে থাকতে সাহায্য করার পর এবার হাঁটুতে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। তাতে আগামী বছরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে তার।

৩৩ বছর বয়সী নেইমার এই জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন। ফিরে এসেই দলকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, শেষ চার ম্যাচে করেন পাঁচ গোল। তবে পুরো মৌসুমে ৩৮টির মধ্যে মাত্র ২০টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন ইনজুরির কারণে।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি এসেছিলাম দলকে সাহায্য করতে, যতটা পারি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমাকে সাহস দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের না থাকলে হয়তো ইনজুরি নিয়ে এই ম্যাচগুলো খেলতেই পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, এরপর হাঁটুতে অস্ত্রোপচার হবে।’

অস্ত্রোপচার কী ধরনের হবে বা কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, এ বিষয়ে এখনও কোনো বিস্তারিত জানাননি তিনি।

টানা ইনজুরির কারণে নেইমার গত দুই বছর ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি। গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের (১১ জুন–১৯ জুলাই, কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্র) দলে ফিরতে হলে নেইমারকে পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে।

LATEST POSTS

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নতুন নাম দেওয়া হয়েছে।  আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান...

নতুন চিপ আনছে এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারে থাকবে সরাসরি এআই

প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়া ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা নিয়ে আসবে, এমন একটি নতুন চিপ উন্মোচন করেছে।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,...

মধ্যপ্রাচ্যে খাদ্য রপ্তানিতে যুদ্ধের ধাক্কা, কমছে ক্রয় আদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি ধাক্কার মুখে পড়েছে। চলমান যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহন খরচ চার গুণ বেড়েছে। পাশাপাশি নতুন...

‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত সম্প্রতি রায়হান রাফীর দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটি হলো 'প্রেসার কুকার' ও 'আন্ধার'। এই সিনেমাগুলো নিয়ে...

Most Popular