Homeরাজনীতিমনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

-

ঠাকুরগাঁও-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে ফখরুল জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।

তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে—এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, এই ব্যবস্থায় নারী-পুরুষ সকলেই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা চাই।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গম আলী এবং ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LATEST POSTS

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা ‘স্বপ্ন’র কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।প্রায় তিন...

এক ঝাঁক তারকার উপস্থিতিতে নতুন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু

ডিজিটাল বিনোদনে ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলো আরেকটি নতুন নাম 'দোয়েল'।শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে...

মাচাদো নাকি রদ্রিগেজ, ট্রাম্পের চালে কে হারাবে কাকে?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আটক করার পর দেশজুড়ে চরম বিভ্রান্তি, আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরের মানুষ এখনো বুঝে উঠতে...

টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিট শুবমান-পান্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে সুখবর পেয়েছে ভারত। প্রথম ম্যাচ থেকেই তারা দলের অন্যতম নির্ভরযোগ্য দুই খেলোয়াড় শুবমান গিল ও...

Most Popular