Homeবিনোদনসালমান শাহের ৩ সিনেমার বিশেষ প্রদর্শনী

সালমান শাহের ৩ সিনেমার বিশেষ প্রদর্শনী

-

বাংলা চলচ্চিত্রে ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক আগে চলে গেলেও দর্শকের ভালোবাসা আর স্মৃতিতে এখনও জীবন্ত তিনি।

সালমান শাহের সিনেমা মানেই আলাদা এক অনুভূতির নাম। বেশিরভাগ সিনেমাই দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তারপরও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে দেখানো হয় তার অভিনীত সিনেমা।

এরই ধারাবাহিকতায় পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস আয়োজন করেছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে তার অভিনীত দর্শকপ্রিয় তিন সিনেমা।

এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমা তিনটি পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, সালমান শাহ ছিলেন এমন একজন নায়ক, যিনি শুধু সফল সিনেমা উপহার দেননি বরং পুরো একটি প্রজন্মের রুচি ও ভাবনায় প্রভাব ফেলেছেন।

তার অভিনয় ও ব্যক্তিত্ব আজও সিনেমাপ্রেমীদের আবেগাপ্লুত করে।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

LATEST POSTS

নির্বাচনে অংশ নেবে না জাসদ ও ওয়ার্কার্স পার্টি

সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।আজ সোমবার...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ জনের সবাই বোলার

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। সেজন্য স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৩৫০ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে ভারত ক্রিকেট বোর্ড...

বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও শপথ গ্রহণ বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন ধরেই অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির জটিল সমীকরণের অংশ। সাম্প্রতিক সময়ে গরুকে ঘিরে যে বিতর্ক, বিভাজন...

Most Popular