Homeবিনোদনপদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

-

টালিউড সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি বাংলা সিনেমার অনন্য এক নামে পরিণত হয়েছেন। 

দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। সেই তালিকায় যোগ হচ্ছে পদ্মশ্রী। এটি ভারতের সর্বোচ্চ সম্মাননার অন্যতম।  

আর্ট ও কালচারে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন বিশিষ্ট ব্যক্তি।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গতকাল রোববার প্রকাশ করা হয় ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। 

সাহিত্য, শিল্প, খেলাধুলা, চিকিৎসা, কৃষিসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য গোটা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী মার্চ অথবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম সম্মান গ্রহণ করবেন নির্বাচিতরা।

উল্লেখ্য, ১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ। 

বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে ছিল তার প্রথম কাজ। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবির মাধ্যমে। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘অমর সঙ্গী’ তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সফল ছবি। 

প্রসেনজিতের ঝুলিতে আছে অসংখ্য আলোচিত সিনেমা।

 

LATEST POSTS

অঁরির চমক! ২০২৬ বিশ্বকাপে কি তবে ৪৯ দল?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে আগামী গ্রীষ্মে হতে যাচ্ছে ইতিহাসের প্রথম বিস্তৃত গ্রুপপর্বের বিশ্বকাপ। অংশ নেবে ৪৮টি দেশ। কিন্তু তার মাঝেই ফুটবল বিশ্বে জল্পনা, টুর্নামেন্টে...

৬৪ জেলার পুলিশ কর্মকর্তারা দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ...

লিঙ্গ-বৈষম্য: ‘টি-বয়’ টেস্ট

কিছুদিন আগে একটি বহুজাতিক কোম্পানিতে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমার এক নারী সহকর্মী। কোম্পানির এক কর্মকর্তার রুমে বসার পর একজন টি-বয় এসে বেশ গুরুত্বের সঙ্গে আমাকে...

জ্বালানি আমদানিতে বাংলাদেশের ব্যয় বাড়তে পারে ৪.৮ বিলিয়ন ডলার

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় ৪ দশমিক ৮ বিলিয়ন (৪৮০ কোটি) ডলার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো...

Most Popular