Homeআন্তর্জাতিকআটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

-

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবিটি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিকোলাস মাদুরোকে ওঠানো হচ্ছে।

ছবিতে দেখা যায়, চোখ বাঁধা হাতে হ্যান্ডকাফ অবস্থায় নিকোলাস মাদুরো দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল।

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।’

‘তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,’ বলেন ট্রাম্প।

LATEST POSTS

চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।আজ সকালে নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে কাস্টমসের...

এবার মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

হঠাৎ করেই যেন আবার বিশ্ব বড় বড় দেশগুলোর পক্ষ থেকে মহাকাশ অভিযানের হিড়িক পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীতল যুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি মহাকাশ অভিযানের...

অফিসের ‘মা’ বলে যদি কাউকে ডাকা যায়

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কাজেরই কোনো দৃশ্যমান মাপকাঠি নেই। অনেক অবদান আছে, যেগুলোর হিসাব হয় না। কিন্তু সেগুলো ছাড়া পুরো ব্যবস্থাটাই ধীরে ধীরে অগোছালো হয়ে...

মাংস-পোলাও চালের বাড়তি দাম, মসলার বাজারও চড়া

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার। ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকার বাজারে মুরগি, গরুর মাংস, পোলাওয়ের চাল, মসলা এবং...

Most Popular