Homeসারাদেশফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

-

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রাকিন আহমেদ ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস ২০২৬ এর তালিকায় স্থান পেয়েছেন।
ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের করতে আর্টিফিয়াল ইন্টিলিজেন্স (এআই) মডেল তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন তিনি।
২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাকিন। বর্তমানে তিনি ডার্টমাউথে শেষবর্ষে পড়াশোনা করছেন।
‘পি-২-পি’ নামে বিশেষ ধরণের এম.ডি–পিএইচ.ডি প্রোগ্রামের শিক্ষার্থী তিনি। হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথ—তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে এই বিশেষ ধরণের শিক্ষা কাঠামো কেবলমাত্র রাকিন আহমেদের জন্য তৈরি করা হয়েছে।
‘ক্যানসার চিকিৎসায় এআই মডেল তৈরি’ শিরোনামে তার গবেষণায় একইসঙ্গে কম্পিউটার বিজ্ঞান, জৈবপদার্থবিদ্যা, প্রকৌশল ও চিকিৎসাবিদ্যাকে যুক্ত করা হয়েছে।
তার একাধিক প্রকাশনা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাইন্ড, ব্রেন, বিহেভিয়ার (এমবিবি) পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।
ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় ৩০ বছরের কম বয়সী ৬০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও পরিবর্তনকারীদের সম্মানিত করা হয়।
বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার মনোনয়ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ৬০০ জনকে বেছে নেওয়া হয়।

LATEST POSTS

বাজারে আসছে গুগলের ‘অডিও গ্লাস’

স্মার্ট চশমার বাজারে সদর্পে ফেরার ঘোষণা দিয়েছে গুগল। প্রায় এক দশক আগে ‘গুগল গ্লাস’ প্রকল্প শুরু করলেও তেমন সাড়া পায়নি গুগল। বরং ওই পণ্যটি ব্যাপক...

হামের প্রকোপ এবং বরাবরের মতোই নারীর দোষ

‘সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা সেটা হলো, আমাদের মায়েরা ফিটনেস ধরে রাখার জন্য তাদের সন্তানকে বুকের দুধ পান করান না।’ নিজের কানকে বিশ্বাস না করে...

দুর্বল চাকরির বাজারে শিক্ষিত তরুণরা ফিরছেন কৃষিতে: আইএমএফের প্রতিবেদন

বেকার তরুণরা আশ্রয় খুঁজে পাচ্ছেন মাটিতেই। জীবিকা নির্বাহের জন্য আবারও তারা কৃষির দিকেই ঝুঁকছেন।যেখানে উচ্চশিক্ষাকে সাধারণত কৃষিকাজ থেকে বেরিয়ে আসার পথ হিসেবে দেখা হয়, সেখানে...

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা 'কিং' আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪...

Most Popular