Homeরাজনীতিএনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

-

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আটটি দল একসঙ্গে কাজ করে আসছিলাম। আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। সেগুলো হলো—কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এখানে আসার সময়-সুযোগ পাননি। দলীয় পরিসরে মিটিং করে আজ রাতে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আপনাদের জানিয়ে দেবেন।

তিনি আরও বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সঙ্গে আমাদের সবার কথা হয়েছে। তাদের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। তারা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানাবেন।

শফিকুর রহমান আরও বলেন, এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সারা দেশের ৩০০ আসন নিজেদের মধ্যে নির্ধারণ করেছি। দুটি দল একবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। আরও কয়েকটি দল আগ্রহী ছিল। তবে এই মুহূর্তে আমরা তাদের সম্পৃক্ত করতে পারছি না। এজন্য আমরা দুঃখিত। তবে জাতীয় জীবনে তাদের সঙ্গে কাজ করব।

তিনি বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় শেষ হয়ে গেছে। সামান্য যে বিষয়গুলো রয়েছে, নমিনেশন ফরম জমা দেওয়ার পরপরই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা খুবই আস্থাশীল।

সংবাদ সম্মেলনে জামায়াতসহ আট দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অলি আহমেদও উপস্থিত ছিলেন।

 

LATEST POSTS

বাংলাদেশ–ভারত সীমান্তে হত্যা বন্ধ হবে কীভাবে?

গত ১৪ মে ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল হক (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হন। এর আগে,...

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। গত বছরের ডিসেম্বরে দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে ব্যাংকটি গঠিত হয়েছিল।আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের...

তিন নায়িকার স্মৃতিতে নায়ক রাজ রাজ্জাক

বাংলা সিনেমা যার হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছেছিল তিনি হলেন রাজ্জাক। ভালোবেসে পেয়েছিলেন রাজ উপাধি। তার অভিনয় মুগ্ধ করেছিল কয়েক প্রজন্মের দর্শককে। রোমান্টিক, সামাজিক কিংবা...

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আদালত...

Most Popular