Homeআন্তর্জাতিককোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

কোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

-

ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম।

তিনি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কুরআন হাতে শপথ নিলেন।

৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট তার দাদার কাছ থেকে পাওয়া কুরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরনো কুরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন।

নিউইয়র্কের লাখো মুসলিমের জন্য এটি একটি গর্বের মুহূর্ত ছিল।

জোহরান মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে—নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথগ্রহণ অনুষ্ঠানকে সাদাসিধে রাখার সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেছে।

পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনাড়ম্বর অনুষ্ঠানে জোহরান মামদানিকে শপথ পড়ান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। সে সময় মামদানির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।

শপথের আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করবেন। সাবওয়ে স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তার হাতে ছিল উল্লেখিত দুইটি কপি।

কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি আঠারো শতকের শেষভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হচ্ছে।

শুক্রবার জনসম্মুখে নিউইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে পাওয়া কুরআন সঙ্গে রাখবেন।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular