Homeতথ্যপ্রযুক্তিস্মার্টফোন আনবে ওপেনএআই, থাকবে না অ্যাপ, কাজ করবে এআই এজেন্ট

স্মার্টফোন আনবে ওপেনএআই, থাকবে না অ্যাপ, কাজ করবে এআই এজেন্ট

-

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নাকি নতুন ধরনের একটি স্মার্টফোন তৈরির কথা ভাবছে। যেখানে আমরা যেসব অ্যাপ ব্যবহার করি, সেগুলোর প্রয়োজন হবে না। অ্যাপের সব কাজ করে দেবে এআই এজেন্ট।

প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কু জানিয়েছেন, এই ফোন তৈরিতে ওপেনএআই কাজ করতে পারে মিডিয়াটেক, কোয়ালকম ও লাক্সশেয়ারের সঙ্গে। প্রতিষ্ঠানগুলো চিপ তৈরি থেকে শুরু করে ডিজাইন ও উৎপাদনে সাহায্য করবে।

আমরা এখন ফোনে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করি। মেসেজ, রাইড, খাবার অর্ডার, সব কিছুর জন্য আলাদা অ্যাপ থকে।
কিন্তু এই নতুন ধারণায় ব্যবহারকারী কেবল বলবেন বা লিখবেন। তারপর এআই নিজেই কাজটা করে দেবে। 

মানে, একরকম ‘ডিজিটাল সহকারী’ সবসময় ব্যবহারকারীর হয়ে কাজ করবে।

এখনকার ফোনে অ্যাপল ও গুগল অ্যাপ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ফলে অনেক ক্ষেত্রে এআই পুরো ক্ষমতা নিয়ে কাজ করতে পারে না। ওপেনএআই নিজেরা ফোন আনলে এই সীমাবদ্ধতা থাকবে না।

ওপেনএআইয়ের জনপ্রিয় সেবা চ্যাটজিপিটি এখন সাপ্তাহিক প্রায় এক বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছাচ্ছে। তাই তারা চায়, মানুষের প্রতিদিনের জীবনে আরও বেশি জায়গা নিতে।

বিশ্লেষকদের মতে, এই ফোন ব্যবহারকারীর অভ্যাস ও পরিস্থিতি বুঝতে পারবে। নিজে থেকেই প্রয়োজন বুঝে কাজ সাজেস্ট করবে। ফোনের ভেতরের এআই ও ক্লাউড মিলে কাজ করবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের শেষের দিকে কিছু ঘোষণা আসতে পারে। ২০২৭ নাগাদ ডিজাইন চূড়ান্ত হতে পারে এবং ২০২৮ সালে এই ফোন বাজারে আসার সম্ভাবনা আছে। 

এর আগে শোনা গিয়েছিল, ওপেনআই প্রথমে একটি এআইচালিত ইয়ারবাড আনতে পারে।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular