Homeসারাদেশত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনপ্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular