Homeআন্তর্জাতিকসৌদিতে ৩৬৫ দিনে ৩৫৬ জনের ফাঁসি

সৌদিতে ৩৬৫ দিনে ৩৫৬ জনের ফাঁসি

-

সৌদি কর্তৃপক্ষ গত বছর ৩৫৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড তৈরি করেছে। সৌদি আরবের ইতিহাসে এর আগে এককভাবে কোনো বছরে এত মানুষের ফাঁসি কার্যকর হয়নি।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষকদের দাবি, রিয়াদের এই গণহারে ফাঁসি দেওয়ার উদ্যোগের নেপথ্যে আছে সাম্প্রতিক বছরগুলোয় পরিচালিত ‘মাদকের বিরুদ্ধে লড়াই’ বা মাদকবিরোধী অভিযান।

সরকার প্রকাশিত তথ্য মতে—২০২৫ সালে শুধু মাদক সংক্রান্ত মামলায় ২৪৩ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

২০২৪ সালেও ফাঁসির রেকর্ড তৈরি করেছিল রিয়াদ। সে বছর ৩৩৮ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে ৩৫৬ হয়।

প্রায় তিন বছর মাদক মামলায় ফাঁসির বিধান স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর ২০২২ সাল থেকে আবারও সর্বোচ্চ শাস্তির এই বিধান চালু হয়।

জাতিসংঘ প্রকাশিত তথ্য বলছে—মধ্যপ্রাচ্যে অবৈধ ক্যাপটাগন মাদকের সবচেয়ে বড় গন্তব্যের একটি সৌদি আরব।

সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের আমলে সিরিয়ায় ক্যাপটাগন সবচেয়ে বেশি পাওয়া যেত। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়।

বড় আকারে মাদকবিরোধী অভিযান শুরুর পর সৌদি আরবে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সীমান্ত এলাকায় তল্লাশি চৌকির সংখ্যা বেড়ে যায়।

ফলে, গত কয়েক বছরে সেসব এলাকা থেকে লাখো ক্যাপটাগন পিল জব্দ এবং শত-শত পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এখন পর্যন্ত এই অভিযানে সবচেয়ে গ্রেপ্তার হয়েছেন বিদেশিরা। বিবিসি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সৌদি আরবে মাত্রাতিরিক্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব গোটা বিশ্বের সামনে একটি আধুনিক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অত্যধিক মৃত্যুদণ্ড সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মত দেন।

মানবাধিকারকর্মীদের ভাষ্য, মাদকপাচারের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি দিয়ে যুবরাজ সালমানের ভিশন ২০৩০-কে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব পর্যটনবান্ধব অবকাঠামো নির্মাণ ও শীর্ষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে বিপুল অর্থ বিনিয়োগ করছে।

একমাত্র দেশ হিসেবে ২০৩৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব।

মানবাধিকারকর্মীরা আরও মনে করেন—এসব উদ্যোগের বিপরীতে মৃত্যুদণ্ড, তথা ফাঁসির মতো শাস্তি বিস্ময়কর বললেও কম বলা হয়।

সৌদি কর্তৃপক্ষের যুক্তি—শৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ডের বিধানের বিকল্প নেই। সব ধরনের আবেদন ব্যর্থ হলেই কেবল কাউকে ফাঁসি দেওয়া হয়।

১৯৯০ সাল থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবে ফাঁসির হিসাব রাখতে শুরু করে। এর আগের কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular