Homeখেলাধুলাটানা ২০ ম্যাচ পর অবশেষে টস জিতল ভারত!

টানা ২০ ম্যাচ পর অবশেষে টস জিতল ভারত!

-

টস জিতেই একটা চওড়া হাসি দিলেন লোকেশ রাহুল। ম্যাচে জেতার চেয়ে যেন কম কিছু নয়। হবে না-ই বা কেন। সেই ২০২৩ সালের পর ওয়ানডেতে টানা টস হারছিল তারা। রোহিত শর্মা, শুবমান গিলের পর রাহুল। অধিনায়ক বদলালেও বদলাচ্ছিলো না টস ভাগ্য। অবশেষে কয়েন পূরণ করল ভারতের চাওয়া।

বিশাখাপত্তমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর আগে দলটি ওয়ানডেতে টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর টানা ২০ ম্যাচে টস হেরে বিরল রেকর্ড গড়ে ভারতীয় দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে তিলক বর্মাকে খেলাচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকা নাদ্রে বার্গার ও টনি ডি জর্জির বদলে রেখেছে ওটিনেল বার্টম্যান ও রায়ান রিকেলটনকে।

ভারতে বছরের এই সময়টায় দিবারাত্রি ওয়ানডেতে টস বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ রান তাড়ায় রাতের বেলা শিশিরের সুবিধা পায় পরে ব্যাট করা দলগুলো। টস জিতে তাই আগে ফিল্ডিং করতে চায় সবাই। আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাও তা-ই করেছে। রাঁচিতে রান তাড়ায় ভারতকে হারাতে না পারলেও রায়পুরে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে জিতে যায় তারা। দুই ম্যাচেই ভারতের হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

এই সিরিজে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল অবশ্য বলছেন শিশির বিশাখাপত্তমে খুব বেশি প্রভাব ফেলবে না। কাজেই সেরা ক্রিকেট খেলেই সিরিজ জিততে হবে তাদের।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular