Homeবিনোদন‘শাস্তি’ সিনেমার চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত: পরীমনি

‘শাস্তি’ সিনেমার চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত: পরীমনি

-

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করবেন। এই সিনেমায় প্রথমবারের মত তাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে।  

সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণায় নিজের জীবনের একটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে পরীমনি বলেন, ‘পরিচালক প্রথম যখন আমাকে চিত্রনাট্য শোনান, আমি মুহূর্তেই রাজি হয়ে যাই। কারণ এর আগে অনেকেই পছন্দের চরিত্র নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তখন আমি বলেছি-রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তি সিনেমার মত চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলাম। এবার সেটি পূর্ণ হচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটি সুন্দরভাবে শেষ করেতে চাই।’

তিনি আরও বলেন, ‘নানা প্রতিবন্ধকতার মাঝে কাজকে ফোকাস করে এগিয়ে যাচ্ছি। দিনশেষে দর্শকের মাঝে বেঁচে থাকার মত একটি কাজ চাই, একটি চরিত্র চাই। আমার মনে হয়, শাস্তি সিনেমার মাধ্যমে সেটি পূর্ণ হতে চলেছে। আমি নতুন এই চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত।’

সিনেমাটির নির্মাতা লীসা গাজী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প শাস্তি অবলম্বনে এই সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। মূল গল্প থেকে হয়তো অনেক শাখা-প্রশাখা বেরিয়েছে। গল্প থেকে আমরা বীজটা নিয়েছি। এই সিনেমা দেখতে গিয়ে কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটি চান, সেটি কিন্তু হবে না। আমাদের গল্পটি রূপান্তর। এই সিনেমার চিত্রনাট্য আমরা তিনজন মিলে লিখেছি। এখনো কিছু ঠিক করিনি। আরও পরিবর্তন হবে।’

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular