Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হিরোও স্টার্ক

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হিরোও স্টার্ক

-

বল হাতে ইংল্যান্ডের ইনিংসে ধস নামানোর কাজটা প্রায় একাই করেছিলেন মিচেল স্টার্ক। জবাব দিতে নামা অস্ট্রেলিয়ার ব্যাটিং হিরোও এই বাঁহাতি। নয় নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন তিনি। তার মুন্সিয়ানায় ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড নিয়ে শক্ত অবস্থায় স্বাগতিকরা।

জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে নেমে অজিদের ইনিংস এগিয়েছে পাঁচটি ফিফটিতে। যাতে স্বাগতিকরা করে ৫১১ রান।  ব্রিসবেনের গ্যাবায় এই পাঁচ ফিফটির সবচেয়ে বড়টি করেন স্টার্ক।

ইংল্যান্ডের ফিল্ডাররা আগের দিন পাঁচ ক্যাচ ফেলার পর লিড নিয়ে নেন অজিরা। ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে নেমেই মাইলেক নেসারকে হারায় দলটি। ৬৩ করে আলেক্স কেয়ারিও ফিরে গেলে ইনিংস ছিল শেষের দিকে।

তবে স্কট বোল্যান্ডকে নিয়ে নবম উইকেটে ৭৫ ও ব্র্যান্ডন ডগেটকে নিয়ে শেষ উইকেটে ২০ রান যোগ করেন স্টার্ক। ১৪১ বলে ১৩ চারে ৭৭ করে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া থামে ৫১১ রান করে, লিড হয়ে যায় ১৭৭ রানের।

এর আগে ৭৫ রানে ৬ উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্টার্ক। গোলাপি বলের এই টেস্টে টেস্টে উইকেট নেওয়ায় বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ চূড়াতেও উঠে যান তিনি, ছাড়িয়ে যান ওয়াসিম আকরামকে (৪১৪)।

পার্থে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার সেরা পেসার। ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ে দুরন্ত অবদান রেখে অ্যাশেজ নিজের করে নেওয়ার আভাস দিচ্ছেন তিনি।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular