Homeখেলাধুলাব্রাজিলের গ্রুপ ‘কঠিন’ বলে মনে করছেন আনচেলত্তি

ব্রাজিলের গ্রুপ ‘কঠিন’ বলে মনে করছেন আনচেলত্তি

-

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর মরক্কোর সঙ্গে একই গ্রুপে পড়ায় গ্রুপটিকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে ওঠা মরক্কোকে একই গ্রুপে পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে মরক্কো ছাড়াও আছে স্কটল্যান্ড ও হাইতি। ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গী ছিলো তারা। তখনো এই গ্রুপে ছিলো মরক্কো। সেবার ব্রাজিল ফাইনালে উঠেছিল, যদিও ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায়। গ্রুপের অন্য দল  হাইতি এর আগে একমাত্র বার বিশ্বকাপ খেলেছিল ১৯৭৪ সালে—যেখানে তারা তিন ম্যাচেই হেরেছিল।

ব্রাজিলিয়ান টিভি চ্যানেল স্পোর্টভিকে আনচেলত্তি বলেন, ‘কাতারে শেষ বিশ্বকাপে মরক্কো খুবই ভালো খেলেছিল। স্কটল্যান্ডও খুব শক্ত দল, খুবই শক্তিশালী… (তাদের বিরুদ্ধে ম্যাচও) বেশ কঠিন হবে।’

১৩ জুন ব্রাজিল মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। ছয় দিন পর তারা খেলবে হাইতির বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ২৪ জুন। ব্রাজিল কোচ বলেন, ‘আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং গ্রুপে সেরা হওয়ার লক্ষ্য রাখতে হবে।’

গত বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা খেলাটা দেখাতে পারছে না ব্রাজিল। এই সময়ে তারা খেলেছে চারজন কোচের অধীনে। গত মার্চে তারা বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরে অপমানজনক পরাজয় ভোগ করেছে।

১৯৯৮ সালে এবারের গ্রুপ সঙ্গী মরক্কোকে ৩-০ এবং স্কটল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। তখন অবশ্য দলটিতে ছিলেন রোনালদো নাজারিও, রোনালদিনহোর মতন বিশ্ব কাঁপানো তারকারা।

LATEST POSTS

কোনো পজিশনে কেউই ‘স্থিতিশীল’ না

সাদা বলের ক্রিকেটে গত বছর দুয়েক ধরে নিয়মিত ওপেন করার সুযোগ পাচ্ছেন তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দ্বি-পাক্ষিক সিরিজে নিয়মিত রানে আছেন তিনি। ওপেনিংয়ে...

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

Most Popular