Homeসারাদেশস্থায়ী, টহল ও রিজার্ভ–নির্বাচনে ৩ ভাগে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী

স্থায়ী, টহল ও রিজার্ভ–নির্বাচনে ৩ ভাগে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন স্তরে দায়িত্ব পালন করবে। এর মধ্যে একটি দল ভোটকেন্দ্রে স্থায়ীভাবে (স্ট্যাটিক) থাকবে, দ্বিতীয়টি ভ্রাম্যমাণ (মোবাইল) টহলে থাকবে এবং তৃতীয় দলটি রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ নির্বাচন কমিশন (ইসি) সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ভোটকেন্দ্রে স্থায়ী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। আরেকটি দল মোবাইল ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহল দেবে অথবা স্থায়ী তল্লাশিচৌকি পরিচালনা করবে। তৃতীয় দলটি কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। ইসি থেকে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান সমন্বয়কের ভূমিকায় থাকবে। নির্বাচন কমিশন সার্বিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্বে থাকবে এবং এ জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল গঠন করা হবে।

সেনাবাহিনীর বিষয়ে ইসি সচিব বলেন, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বাড়ানো হয়েছে। তারা সেই ক্ষমতা প্রয়োগ অব্যাহত রাখবে।

LATEST POSTS

বিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আগামীকাল রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এর আগে সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ...

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার শুনেছি। সাধারণ মানুষের সঙ্গে একই রেস্তোরাঁয় বসে খাবার খান—এ কথাও। অনেকের কাছেই এসব অবিশ্বাস্য মনে হয়।...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার দুপুর থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ...

আলমগীর কবিরের সেরা ৫ সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্র জগতে আলমগীর কবির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল একজন কাহিনীকার বা পরিচালকই নন, বরং তার কাজ চলচ্চিত্র মাধ্যমকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ...

Most Popular