Homeরাজনীতিআসিফ-মাহফুজের সম্পদের হিসাব ও দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব ও দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ

-

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব এবং তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে ছাত্রজনতা’ নামে একটি প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে বিক্ষোভ করে এ দাবি জানায় সংগঠনটি।

বিক্ষোভকারীদের দাবি, গত ১৭ মাসে এই দুই উপদেষ্টা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেগুলোর দুর্নীতির রেকর্ডও প্রকাশ করতে হবে।

এ ছাড়া, দুর্নীতির সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এই দুই সাবেক উপদেষ্টাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত হবে না বলেও জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল বলেন, ‘আসিফের অফিস দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছিল। তাকে ও তার ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেমকে কেন্দ্র করে দুর্নীতির একটি চক্র গড়ে উঠেছিল।’

তিনি বলেন, ‘মোয়াজ্জেমকে দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছিল এবং দুদক তদন্তও করছিল।’

দীপক শীল সেই তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক এ বিষয়ে নীরব।

তাদের দাবি, এসব দুর্নীতির কারণে আসন্ন নির্বাচনে এই দুই উপদেষ্টা অংশ নেওয়ার নৈতিক যোগ্যতা হারিয়েছেন।

এ অবস্থায় তারা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়।

LATEST POSTS

এক রুমালের কারণেই সিরিজে ফিরল প্রাণ?

১৭১ রান তাড়ায় তখন চলছে একাদশ ওভারের খেলা। ম্যাচের গুরুত্বপূর্ণ ধাপে ছক্কা মারতে যাওয়া লিটনের ক্যাচ ডিপ মিডউইকেটে গ্যারেথ ডেলানি দুর্দান্ত দক্ষতায় জমালেন মুঠোয়। কিন্তু...

সাইবার আইনের নামে অধিকার খর্ব নয়, নারীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত

প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ বিশ্বব্যাপী সরকারগুলোকে শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে নারীর প্রতি সহিংসতা মোকাবিলার আহ্বান জানায়। এ বছর জাতিসংঘের...

মহাকাশে খাবারের স্বাদ কি বদলে যায়?

মহাকাশচারীরা প্রায়ই বলেন, মহাকাশে খাবারের স্বাদ নাকি পানসে লাগে! কেন পানসে লাগে বা মহাকাশে খাবারের স্বাদ বদলে যায় কেন—তা জানতে অনেক গবেষণা হয়েছে। সাম্প্রতিক এক...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান জ্ঞান পৌঁছে দেওয়া নয়, বরং গবেষণার মাধ্যমে মানুষের জ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করা।বৌদ্ধিক স্বাধীনতা হরণ করা...

Most Popular