Homeখেলাধুলাবাহরাইনকে হারিয়ে টানা চার জয় বাংলাদেশের

বাহরাইনকে হারিয়ে টানা চার জয় বাংলাদেশের

-

টানা তিন ম্যাচ জয়ের চতুর্থ ম্যাচ ছিল কিছুটা কঠিন প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে। তবে সেখানেও দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের ছেলেরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে টানা চতুর্থ জয়ে আবারও শীর্ষে ফিরেছে লাল-সবুজরা।

শুক্রবার ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টারে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নেয় নাজমুল হুদা ফয়সালের দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন বায়েজিদ বোস্তামিও মোহাম্মদ মানিকের কাছ থেকে।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল উত্তেজনা ও লড়াইয়ে ভরা, তবে গোলের দেখা মিলেনি কারও। ফয়সাল, রিফাত ও অপু দারুণ সুযোগ তৈরি করেছিলেন। বিশেষকরে ২০ ও ২৮ মিনিটে রিফাত যে দুটি সুযোগ পেয়ে ছিলেন সেগুলো কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরুতেই বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়। ৪৭ মিনিটে মানিকের ক্রসে রিফাত শট নেন, কিন্তু বাহরাইনের গোলকিপার বাধা হয়ে দাঁড়ান। তবে ৫৯ মিনিটে আর পারেননি। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ সুযোগটি লুফে নিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান, বাংলাদেশ এগিয়ে যায় ১–০ ব্যবধানে।

এ গোলের ছয় মিনিট পর রিফাতকে আবারও আটকান গোলকিপার; এমনকি রিবাউন্ডে বায়েজিদ শট নিলেও সেভ হয়। কিন্তু ৭২ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস পেয়ে মানিক বল নিয়ন্ত্রণ করে দূর থেকে দারুণ শটে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের শেষভাগে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাহরাইন। ৮৫ মিনিটে হুসাইন জুবায়ের একটি গোল পরিশোধ করলে উত্তেজনা আবার চরমে ওঠে। তবে বাকি সময় দৃঢ় রক্ষণ আর শৃঙ্খলিত ফুটবলে জয় ধরে রাখে লাল-সবুজরা।

এ জয় শেষে ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়ে মাত্র একটি গোল হজম করেছে বাংলাদেশ। তবে সমানতালে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিক চীনও। ৩০ ডিসেম্বর চীনের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে সরাসরি এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত হবে কাদের।

LATEST POSTS

রাখাইনের হাসপাতালে বিমান হামলায় নিহত অন্তত ৩৩

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে একটি হাসপাতালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭৬ জন।আরাকান আর্মি ও...

নির্বাচনের তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির...

আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে থেকে দুটি বাংলাদেশি ট্রলার থেকে আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন ফিশিং বোট...

আহা পুলিশ, কোন দিকে যাবে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে মনে হচ্ছিল, বাংলাদেশ একটা অস্বাভাবিক সময় পার করছে। কিছু হলেই রাস্তা অবরোধ, ব্লকেড, মব ভায়োলেন্স! আমরা কোন দিকে ধাবিত...

Most Popular