Homeসারাদেশ‘হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত’

‘হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত’

-

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশের অনুরোধ পেয়েছে এবং তা পরীক্ষা করে দেখছে ভারত। 

আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অনুরোধটি পেয়েছি। এটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেয় নয়াদিল্লিকে। 

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা এবং তার বিরুদ্ধে আরও বিচার চলমান রয়েছে—এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা মৃত্যুদণ্ডের বিষয়টি নোট করেছি। বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে আমরা সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

জয়সওয়াল আরও বলেন, ‘বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।’

সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক ও দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে রিপোর্ট দেখেছি। সময় হলেই এ ব্যাপারে এগুবো আমরা।’

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল আরও বলেন, ‘দুই দেশের নাগরিকদের স্বার্থ জড়িত এমন অনেক বিষয়ে কনস্যুলার পর্যায়ে নিয়মিত আলোচনা হয়।’

LATEST POSTS

নবউদ্যোমে বাংলাদেশের পুনর্যাত্রার দিন আজ

আজ বাংলাদেশের নবযাত্রার দিন। গণঅভ্যুত্থান শেষে বহু প্রত্যাশার নির্বাচন পেরিয়েছি আমরা। গণতান্ত্রিক অভিযাত্রার সুযোগ এলো আবার। বাংলাদেশকে এবার সামাজিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোতে...

উন্নয়ন ব্যয়ে ধীরগতি: ৩০ হাজার কোটি টাকা কমছে এডিপি

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বরাদ্দকৃত অর্থের বড় অংশ ব্যয় না হওয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বিপুল অঙ্কের টাকা কমানোর পথে হাঁটছে সরকার। এতে...

‘রঙবাজার’ এর ফাস্ট লুক প্রকাশ

প্রকাশ হলো নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র 'রঙবাজার'-এর ফার্স্ট লুক। নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে ফাস্ট লুক প্রকাশের ঘোষণা দেন। নির্মাতা জানান,...

শিশুদের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধের আইন যেভাবে কার্যকর করছে অস্ট্রেলিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটিতে এ আইন কার্যকর...

Most Popular