Homeসারাদেশখুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা

খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা

-

খুলনায় বাউল–সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ এবং ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে খুলনা শহরের ব্যস্ততম শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

গণতান্ত্রিক ছাত্রজোট জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাউল সংগীতশিল্পীদের ওপর হামলা, মাজার ও খানকা ভাঙচুর, এবং ভিন্ন ধর্মমতের মানুষকে লক্ষ্য করে সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে তারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে খুলনায় সমাবেশ আয়োজন করা হয়।

এদিকে একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগে ‘ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আরেকপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল শুরু হওয়ার আগেই ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা এলাকা দখলে রাখে। পরে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তিনটার সময়। আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করি। বিকেল পাঁচটার দিকে পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করে। এটি পরিকল্পিত হামলা। ছাত্র জনতার নামে যারা এসেছিল, তারা শিবির ও এবি পার্টির কর্মী।’

জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ছিল। বড় কোনো সমস্যা হয়নি, সামান্য হাতাহাতি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’

LATEST POSTS

ই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

শুনতে আশ্চর্যজনক মনে হলেও, ভিডিও গেমস খেলাকেও ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার...

এলপিজি আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতার...

হলিউডে আরেক বড় পরিবর্তন, ইউটিউবে সম্প্রচার হবে অস্কার

আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার। তখন থেকে ইউটিউবে সম্প্রচারিত হবে হলিউডের এই...

শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান

শত্রুপক্ষের প্রতিরক্ষাবলয় ভেদ করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। এমনটাই বলেছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) প্রধান।গতকাল রোববার...

Most Popular