Homeরাজনীতিগণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান

-

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ তারিখে যেমন আপনারা ধানের শীষে সিল দেবেন, ঠিক তেমনি দ্বিতীয় ব্যালট পেপারটিতে দয়া করে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন।’

আজ শুক্রবার সন্ধ্যায় রংপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘১২ তারিখে যখন আপনারা আপনাদের পরিকল্পনাকে সফল করতে যাবেন, তখন একই সঙ্গে আরেকটি কাজ আপনাদের করতে হবে। অধিকার ফিরিয়ে আনার জন্য আবু সাঈদ জীবন দিয়েছেন। চট্টগ্রামে ওয়াসিমও জীবন দিয়েছেন। তাদের মতো হাজারো মানুষ, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। এসব আত্মত্যাগকে যথাযথভাবে সম্মান জানাতে হলে, আমাদের অবশ্যই সেই জুলাই সনদকেও সম্মান করতে হবে, যেটিতে আমরা স্বাক্ষর করেছি।’

বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন গঠন করে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানায়। আমরাও সেখানে গিয়েছি। আমরা আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। এবং মোটামুটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলো অনেকটাই জনগণের সামনে উপস্থাপিত আমাদের আগের প্রস্তাবগুলোর সঙ্গে মিল রয়েছে।’

‘কিছু বিষয়ে আমাদের সঙ্গে মতভেদ থাকতে পারে। কিন্তু যেখানে মতভেদ আছে, সেখানে আমরা কিছুই লুকাইনি। কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোথায় আমাদের আপত্তি আছে—তা আমরা জনগণের সামনে খোলাখুলিভাবে বলেছি। এ বিষয়ে কোনো কিছুই গোপন বা লুকানো নেই,’ যোগ করেন তিনি।

LATEST POSTS

স্পিনহীন মেলবোর্নে দুই দিনে জয়ী ইংল্যান্ড: হলো যত রেকর্ড

টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের দীর্ঘ ১৫ বছর জয়শূন্য থাকার হাহাকার শনিবার ঘুচল মেলবোর্নে। স্বাগতিকদের বিপক্ষে মাত্র দুই দিনের মধ্যে ৪ উইকেটের স্মরণীয় এক জয় তুলে...

দ্য ডেইলি স্টারে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের আটকে পড়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের...

বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

নির্বাচনের আগে বিএনপি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর বৃক্ষরোপণ, নদী-খাল খননসহ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগও...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে নোঙর করে থাকা অপর এক খালি জাহাজের সংঘর্ষ হয়েছে।লাইবেরিয়ার পতাকাবাহী জাহাটিতে ৩৫ হাজার ৩৫০ টন সিমেন্ট তৈরির...

Most Popular