Homeঅর্থনীতিচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

-

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে নোঙর করে থাকা অপর এক খালি জাহাজের সংঘর্ষ হয়েছে।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাটিতে ৩৫ হাজার ৩৫০ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে জানা গেছে।

আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আলফা অ্যাংকরেজ এলাকায় নোঙর করার সময় লাইবেরিয়ার পতাকাবাহী এমভি আনাসসা নামের জাহাজটি প্রবল স্রোতের কারণে আগে থেকে নোঙর করে থাকা বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহাব জাহানের সামনের অংশে ধাক্কা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় কোনো হতাহত, জাহাজে পানি ঢোকা বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি।

বন্দর কর্মকর্তা জানায়, সংঘর্ষের পরপরই দুটি জাহাজ নিরাপদে আলাদা হয়ে যায় এবং নোঙর করে। বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুই জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে দুই জাহাজের কতটা ক্ষতি হয়েছে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

LATEST POSTS

আশা ভোসলের স্মৃতিচারণায় সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী ও কনকচাঁপা

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন।আজ রোববার দুপুরে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে আনন্দ ভোসলে।১৯৩৩ সালের...

ইরানে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে উসকে দিচ্ছে ইসরায়েল: বিবিসি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে থাকলেও নীরব ইসরায়েলি নেতারা। তবে এই নীরবতা কোনো নিষ্ক্রিয়তা নয়, এর পেছনে রয়েছে এক গভীর কৌশল।বিশ্লেষকদের মতে,...

রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান

রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। মাদরাসা মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে তারেক রহমান তার...

অনিশ্চিত ভবিষ্যৎ ছাপিয়ে লেভানদোভস্কির ভাবনায় শুধুই সাফল্যের লক্ষ্য

রবার্ত লেভানদোভস্কি ও বার্সেলোনার মধ্যকার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার এখনই ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মাথা ঘামাতে নারাজ। আপাতত তার...

Most Popular