Homeসারাদেশঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

-

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের পর আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেছেন দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার। 

তিনি বলেন, ‘পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। আধাঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।’

আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এবং পুলিশের প্রাথমিক তথ্যেও এর প্রমাণ আছে বলে জানান রোজিনা। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদীচী কেন্দ্রীয় কমিটির (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ডেইলি স্টারকে বলেন, ‘এর আগে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদীচী অফিসে আগুনের ঘটনা একই ধারাবাহিকতার অংশ।’

LATEST POSTS

১৫ উইকেট নেওয়া মোস্তাফিজের বদলি খুঁজে নিল দুবাই

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বল হাতে আগুন ঝরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে খেলতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের...

সংসদের সামনে হাদির জানাজা, ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।আজ শুক্রবার জানাজায় আগতদের...

কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন

রেস্টুরেন্টে গিয়ে টেবিলে মেনুর বদলে দেখলেন একটি কিউআর কোড। মোবাইল ফোনে স্ক্যান করতেই সামনে এলো খাবারের তালিকা। দোকানে বিল দেওয়া কিংবা কোনো অনুষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রেও...

গ্যাস সংকটের অবনতির সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে ধস, বন্ধ অনেক শিল্পকারখানা

চতুর্থ সপ্তাহে গড়ানো গ্যাস সংকট গতকাল বৃহস্পতিবার আরও ভয়াবহ রূপ নিয়েছে। এদিন বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের গ্যাস ফুরিয়ে যাওয়ায় পরিস্থিতির এই অবনতি...

Most Popular