Homeখেলাধুলাজাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

-

এবারের বিপিএলে শুরু থেকেই নামি বিদেশি তারকার কিছুটা সংকট রয়েছে। টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে তাদের অনেককেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ায় আগামী সপ্তাহেই নিজ দেশে ফিরে যাচ্ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল। সেখানে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডাম্বুলায় সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজ খেলতে আগামী ৫ জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে ২ জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব পর্যন্ত খেলে তারা বিদায় নেবেন। এতে করে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে।

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া বিপিএলের ক্রিকেটাররা হলেন:

রংপুর রাইডার্স: ফাহিম আশরাফ, খাজা নাফে ও মোহাম্মদ নাওয়াজ।

রাজশাহী ওয়ারিয়র্স: শাহিবজাদা ফারহান।

ঢাকা ক্যাপিটালস: সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর ঢাকার শেষ ভাগের ম্যাচগুলোর জন্য এই ক্রিকেটারদের আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে লিগ টেবিলে দলগুলোর অবস্থান এবং প্লে-অফের সমীকরণের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা পুনরায় বিপিএলে যোগ দেবেন।

LATEST POSTS

চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনদুপুরে গুলি

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।গত রোববার বেলা ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আওতাধীন...

বিদেশের পড়াশোনার খরচ এখন ব্যাংকের কার্ডেই দেওয়া যাবে

বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে নির্ধারিত ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন এবং এনরোলমেন্ট ফি পরিশোধ করতে পারবেন।এর ফলে কাগজপত্রের ঝামেলাপূর্ণ ‘স্টুডেন্ট...

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।খবরটি নিশ্চিত করে নির্মাতা বলেন, ‘আসছে কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা রয়েছে। ওই...

মিয়ানমার: নির্বাচন চলাকালেও থামেনি জান্তার বিমান হামলা, নিহত ১৭০

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।সংস্থাটি...

Most Popular