Homeবিনোদনসুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

-

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

খবরটি নিশ্চিত করে নির্মাতা বলেন, ‘আসছে কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা রয়েছে। ওই সময় চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেভাবেই কাজ করছি।’

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

গত বছরের শেষে ‘রইদ’ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেসময় দর্শকরা বেশ পছন্দ করেন। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে অংশ নেয় সিনেমাটি। সেখান থেকে পুরস্কার নিয়ে ফিরতে না পারলেও দর্শকদের একরাশ মুগ্ধতা দিয়েছে।

‘রইদ’ সিনেমার প্লট গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছবিটির সেট তৈরিতে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগিয়েছিলেন পরিচালক।

দীর্ঘ ছয় মাস ধরে সেই গাছগুলোর নিবিড় যত্ন নেওয়া হয়েছিল, পুরো এলাকাটি যেন সিনেমার সঙ্গে মিশে যায়। লোকেশনকে কেবল ব্যবহার নয়, বরং লোকেশনকে গল্পের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই এই কঠোর পরিশ্রম করেছিলেন নির্মাতা।

সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে।

নির্মাতা আরও জানান, এই চলচ্চিত্রে তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তি পায় ২০২২ সালে। মুক্তির পর দেশে ও বিদেশে সাড়া ফেলেছিল সিনেমাটি। 

LATEST POSTS

মিয়ানমার: নির্বাচন চলাকালেও থামেনি জান্তার বিমান হামলা, নিহত ১৭০

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।সংস্থাটি...

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

'এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল...

মির্জার ফিফটি ও বোলারদের দাপটে জিতল চট্টগ্রাম

দিনের প্রথম ম্যাচে কিছুটা লড়াই দেখেছিল দর্শকরা। তবে দ্বিতীয় ম্যাচ অনেকটাই একপেশে। মির্জা বেগের দায়িত্বশীল ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম...

হোমনা থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

কুমিল্লায় থানা হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত হামিদা...

Most Popular