Homeরাজনীতিনির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘যার যার ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওইখানে কেউ অবস্থান নিতে না পারে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫-১৬ বছর আপনারা দেখেছেন, কীভাবে এই এলাকায়, সারা বাংলাদেশে ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল।’

গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আজ বুধবার ভোররাত সাড়ে ১২টা নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

দেশে পোশাক শিল্প, জনশক্তি রপ্তানি ও বিনামূল্যে শিক্ষার প্রচলতে বিএনপির ভূমিকা উল্লেখ করে তারেক বলেন, ‘গাজীপুর শিল্প নগরী। এটা শুধুই শিল্প নগরী নয়, এটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টসের রাজধানী। এখানে লাখ লাখ মা-বোনেরা কাজ করে।’

নির্বাচিত হলে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো। যেখানে আমাদের আরও বেশি মা-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

‘খেটে খাওয়া মায়েদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিবো। এছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গায় কৃষক আছে, আমরা কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। কৃষকদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি,’ যোগ করেন তিনি।

সব শিল্প প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভার পাস নির্মাণ করব, এতে যানজট নিরসন হবে।’

এ সময় তুরাগ, লবণদহ, চিলাই খাল খননের প্রতিশ্রুতিও দেন বিএনপির এই শীর্ষ নেতা।

LATEST POSTS

‘এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি’

মাঠে নামার আগের দিন শেখ মেহেদী হাসানরা জানলেন, যে মালিকপক্ষ দলটা সাজিয়েছে, তারাই আর থাকছে না। মানে দল পরিচালনায় অপারগতা জানিয়ে চলে গেছে। অগত্যা বাধ্য...

রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার...

এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের কোনো হিসাব বুঝতে না পেরে এআইয়ের কাছে জানতে চাইছেন? কিন্তু কাজ...

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন করপোরেট-১ শাখাগুলোর জুন-২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের...

Most Popular