Homeঅর্থনীতিরূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

-

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন করপোরেট-১ শাখাগুলোর জুন-২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট শাখাগুলোর জুন-২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. মইন উদ্দিন মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিমসহ সংশ্লিষ্ট করপোরেট শাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় জুন-২০২৬ ভিত্তিক ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

LATEST POSTS

চারুকলা আমাদের শেকড়: বিপাশা হায়াত

অভিনয়শিল্পী বিপাশা হায়াতের চেয়ে চিত্রশিল্পী বিপাশা হায়াত এখন বেশি সরব। দেশে-বিদেশে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে এবং তিনি প্রশংসা কুড়াচ্ছেন। বেশ কয়েক বছর ধরে...

মিয়ানমারে জান্তার বিমান হামলার রসদ যোগাচ্ছে ইরান?

আর অল্প কয়েকদিন পরেই মিয়ানমারে জেনারেল মিন অং হ্লাইং এর নেতৃত্বে সামরিক জান্তা সরকারের পাঁচ বছর পূরণ হতে চলেছে। ২০২১ সালে তৎকালীন বেসামরিক সরকার প্রধান...

১৬ বছরে কি তাদের রাজপথে দেখেছেন, প্রশ্ন তারেক রহমানের

একটি দলের ভোট চুরির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় এক নির্বাচনী জনসভায়...

বাংলাদেশ ক্রিকেটে এক অস্থিরতার বছর

২০২৫ সালটি বাংলাদেশ ক্রিকেটের জন্য মাঠের অর্জনের চেয়ে মাঠের বাইরের অস্থিরতার কারণেই বেশি স্মরণীয় হয়ে থাকবে। তিন ফরম্যাটেই পুরুষ, নারী এবং বয়সভিত্তিক দলগুলো প্রত্যাশা পূরণে...

Most Popular