Homeতথ্যপ্রযুক্তিআইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

-

আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ একজন কর্মীকেই সামলাতে হয়। এসব কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করাই কোর্সটির উদ্দেশ্য। সব ক্লাস হবে সরাসরি শ্রেণিকক্ষে, বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করে।

কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়। পাশাপাশি শেখানো হবে উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপন।

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এর একটি ব্যাচের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসগুলোতে। অন্য ব্যাচের ক্লাস হবে শুধু শুক্র ও শনিবার, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাচে আসনসংখ্যা ২০টি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানা ও ভর্তির তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ektabd.com থেকে।

LATEST POSTS

দেলসির সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন কি না—এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের...

রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এলো, ডিমকাণ্ডে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন...

বিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু

বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনের সময় আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে পরে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক...

ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।এক বিবৃতিতে পররাষ্ট্র...

Most Popular