Homeখেলাধুলাবিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু

বিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু

-

বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনের সময় আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে পরে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। 

জ্যাকির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত ওয়ার্মআপ সেশন তদারকি করার সময় হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান জ্যাকি।

ঢাকা ক্যাপিটালসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ‘অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যুর খবর আসে। 

মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাকে। বিশেষ করে, ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

LATEST POSTS

দেলসির সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন কি না—এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের...

রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এলো, ডিমকাণ্ডে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে।...

ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।এক বিবৃতিতে পররাষ্ট্র...

Most Popular