Homeসারাদেশঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

-

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে কূটনীতিকদের জন্য এ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের জানান, সশস্ত্র বাহিনীসহ দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় আছে।

এছাড়া, দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ঢাকায় অবস্থিত দূতাবাসগুলোর প্রায় ৪০ কূটনীতিক এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

LATEST POSTS

দেলসির সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন কি না—এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের...

রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এলো, ডিমকাণ্ডে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে।...

বিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু

বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনের সময় আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে পরে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক...

Most Popular