Homeসারাদেশআনিস আলমগীরের 'নিঃশর্ত' মুক্তি দাবি সিপিজের

আনিস আলমগীরের ‘নিঃশর্ত’ মুক্তি দাবি সিপিজের

-

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে ‘নিঃশর্ত’ মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

এক বিবৃতিতে সিপিজে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে মামলা ও গ্রেপ্তার উদ্বেগজনক। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কয়েক মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকারকে অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনা করার কারণে গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।

সিপিজে আরও জানায়, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই অন্তত ১৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

সংগঠনটি নিরাপত্তা–সংক্রান্ত আইনের আওতায় সাংবাদিকদের একাধিক গ্রেপ্তার ও আটকের ঘটনাও নথিভুক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আনিস আলমগীরকে গত ১৪ ডিসেম্বর রাজধানীর একটি জিম থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আটক করে। ১৫ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

LATEST POSTS

চীনের সঙ্গে চুক্তি করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ, কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি

কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তবে কানাডিয়ান পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির...

প্রোটিয়াদের বৈশ্বিক শিরোপা আর ক্রিকেটের উপর রাজনীতির ছায়া

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা উঁচিয়ে অবশেষে তাদের 'চোকার্স' অপবাদ ঘুচিয়েছে। সাদা বলের ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারত— জিতেছে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারীদের বিশ্বকাপ।...

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে দেশের সব জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মো....

ডিজিটাল লেনদেনে অর্থদাতার নাম বাধ্যতামূলক হোক, ছোট পরিবর্তনে আসতে পারে বড় সুফল

ইলেকট্রনিক লেনদেন ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চেক সংগ্রহ, বহন ও ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। কিন্তু ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার পরও...

Most Popular