Homeসারাদেশ৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

-

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে দেশের সব জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। পরে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

এই তালিকায় উল্লিখিত নীতিমালা অনুসারে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা আগামী ৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে দেশের সব সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠিয়েছে ইসি।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩০০ সংসদীয় আসনের জন্য মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। 

এই ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। নারীদের ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। 

ইসির হিসাব অনুযায়ী, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকক্ষ থাকবে।

LATEST POSTS

ডিজিটাল লেনদেনে অর্থদাতার নাম বাধ্যতামূলক হোক, ছোট পরিবর্তনে আসতে পারে বড় সুফল

ইলেকট্রনিক লেনদেন ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চেক সংগ্রহ, বহন ও ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। কিন্তু ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার পরও...

সরবরাহ কমায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেয়ারা

পেয়ারার জন্য বিখ্যাত পিরোজপুরের নেছারাবাদ ও পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার বাগানগুলোতে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। ভরা মৌসুমে যেখানে বাজারে পেয়ারার সরবরাহ বেড়ে দাম কমে...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি ৩ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে মুক্তি...

‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।'আজ...

Most Popular