Homeবিনোদন‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

-

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ শনিবার রাত ১০টায়।

অনুষ্ঠানে থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা, যেখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ।

সংগীত পরিবেশনায় থাকছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।

পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে ‘রমজানের ওই রোজার শেষে’, বিশেষ জিঙ্গেল ও নাটিকা।

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।

LATEST POSTS

আইসিটি প্রসিকিউটররা কি সাংবাদিকদের প্রশ্নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করতে পারেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে পরিমাণ ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন, তাদের অনেকের ক্ষেত্রেই বৈধ জবাবদিহির চেয়ে রাজনৈতিক প্রতিহিংসা বেশি চোখে পড়ছে। তার মধ্যে একটি ঘটনা অনেক...

বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ

বিশ্বে আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। দেশে বছরে ২৪ থেকে ২৬ লাখ টন আম উৎপাদিত হয় এবং এর অভ্যন্তরীণ বাজারের আকার ১৩ হাজার...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’।ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে আজ রোববার রাত ৮টার...

১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই এটি আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ...

Most Popular