Homeসারাদেশহাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

আজ সোমবার সকাল ১১টার দিকে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। ওইদিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন ১১ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তিকে আটক করতে নালিতাবাড়ী উপজেলায় যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। তবে ফিলিপকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ফিলিপের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। মানব পাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়া যায়। হামলাকারীরা সীমান্ত পার হয়েছেন কি না, এটা ফিলিপ ভালো বলতে পারবেন। ফিলিপকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বিজিবির সেক্টর কমান্ডার বলেন, আজ ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচান ও তার বন্ধু শিশৌলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

LATEST POSTS

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’ হয়ে যেতে পারে? সাধারণ একটি ‘মিম’, অসাধারণ একটি রাজনৈতিক ‘বাহাস’, স্রেফ একটি ‘হাহা’ রিয়্যাক্ট, কিংবা নিষ্পাপ...

আইএমএফের নতুন ঋণ নিয়ে আলোচনা শুরু কাল, পরিমাণ জানা যাবে জানুয়ারিতে

নতুন ঋণ কর্মসূচির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।আইএমএফের ঋণ কর্মসূচির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল...

হলে বসে শাকিব, শুভ, রাজ, ফারিণের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা

সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা স্মরণীয় হয়ে থাকে। ছোটবেলায় প্রায় সবাই প্রথম সিনেমা দেখেন পরিবারের সঙ্গে। তারকা শিল্পীরাও তার ব্যতিক্রম নন।ঈদে সিনেমা দেখার রেওয়াজ...

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন।'উত্তরবঙ্গের আট...

Most Popular